1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, স্বামী-স্ত্রী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাঁচবিবিতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, স্বামী-স্ত্রী আটক

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেলা ১১টার দিকে কয়া সীমান্তের ২৮১পিলারের ৪৯ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শরিফুল আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তারা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির কয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। বেলা ১১টার দিকে সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৯ নম্বর সাব পিলারে অদূরে দুইজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তারা আট মাস আগে বিয়ে করেছেন। শরিফুলের মামা বাড়ি ভারতে। মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
বিজিবির কয়া বিওপির কোম্পানি কমান্ডার নাঈমুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সন্ধ্যায় পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিজিবি পাসপোর্ট আইনে মামলা দিয়ে দুইজনকে থানায় দিয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park