1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা

‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ” এমন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর উদ্যোগে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর এক বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার  সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপি বৃক্ষরোপণের প্রথম পর্ব  অনুষ্ঠিত হয়।

এসময় রাইট টক বাংলাদেশ-এর  সাতক্ষীরা  জেলা শাখার সভাপতির মোঃ মাসুম বিল্লাহ  বলেন, “প্রতিটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় করতেই আমাদের এই আয়োজন। সবুজ সাতক্ষীরার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ” সাতক্ষীরা  জেলা কমিটির

সহ-সভাপতি মোঃ মাহির শাহরিয়ার ,  সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও রাহুল বিশ্বাস, স্বাস্থ্য বিষয় সম্পাদক মোঃ আশিকুর রহমান,সদস্য মোঃ ইব্রাহিম খলিল সিয়াম হোসেন প্রমুখ।এসময় সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে দেশব্যাপী তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park