1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার।

মোঃ তরিকুল ইসলাম দূ্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূ্গাপুর প্রতিনিধি নেত্রকোনা

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার দিন ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো তার মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের পুলিশ নজরদারি রয়েছে, আমরা তৎপর আছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park