
তমিজ উদ্দিন চৌধুরী,
ফেনী প্রতিনিধি।
নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি) এর ৩য় শ্রেনি সমাপনী পরীক্ষা-২০২৪ ইং অদ্য সকাল ১০ টা থেকে সারা দেশে এক যোগে শুরু হয়েছে। ফেনী সদর উপজেলার ফাজিলপুর কেন্দ্র: উত্তর ফাজিলপুর লস্কর তালুক নুরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফাজিলপুর, ফেনী।
পরীক্ষা শুরুর তারিখ ৩০/১১/২০২৪ ইং, শেষ হওয়ার তারিখ ০৫/১২/২০২৪ ইং।
অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান ১০ টি, মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ২০১ জন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ:- উত্তর ফাজিলপুর লঙ্কর তালুক নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ৩৬ জন। আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা, ভূঁইয়ার হাট, ৩৮ জন।
বায়তুল আমান মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানা, ছনুয়া ২৬ জন। আল হেরা ইসলামী একাডেমী, বাদামতলী ০৫ জন।
লস্করহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৪৫ জন। আর রশীদ ইদারাতুল উলুম মাদ্রাসা, বোগদাদিয়া ০৭ জন। পূর্ব শিবপুর হোসনা লতিফা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ০৭ জন। ফাজিলপুর ছনুয়া ইসলামিয়া মাদ্রাসা ০৭ জন। দক্ষিন ছনুয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা ০৭ জন। ফাজিলপুর জামেয়া ইবনে আব্বাছ (রাঃ) মাদ্রাসা ১৪ জন।