1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নীলডুমুর ১৭ বিজিবি অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নীলডুমুর ১৭ বিজিবি অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

মোঃ জামাল উদ্দীন: সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মোঃ জামাল উদ্দীন: সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ২৭ আগস্ট মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যালস্, অধিনায়ক, লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত ২৬ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় ০৫ বোতল ভারতীয় এলএসডি (১০০ এমএল) এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার মূল্য ০৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা। উল্লেখ্য, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্ত করেন।
01303260837

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park