
বেবি চক্রবর্ত্তী :- নির্ধারিত সময়ের চার বছর পর শুরু হতে চলেছে জনগণনা। কেন্দ্রীয় সরকারের এক সূত্র মারফত এই খবর জানা গেছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই নতুন লোকসভা কেন্দ্র গঠিত হবে।
প্রাথমিকভাবে জানা গেছে ২০২৫ সালে শুরু হবে জনগণনার কাজ। এক বছর ধরে আদমসুমারি চলার পর ২০২৬ সালে জনগণনা রিপোর্ট পাওয়া যাবে। তপশিলি জাতি উপজাতি এবং অসংরক্ষিতদের মধ্যেও যে বিভাগ রয়েছে এই জনগণনাতে তাও উল্লেখ করা হবে। তবে সূত্রের খবর জাতি গত ভাবে জনগণনা হবে না।
আদমসুমারি শেষ হবার পর ২০২৬ সালের লোকসভা কেন্দ্র গুলোর পুনর্ববিন্যাস করা শুরু হবে।, লোকসভা কেন্দ্র গুলোর পুনর্বিন্যাসের কাজ শেষ হতে দু’বছর সময় লাগবে। ২০২৮ সালে লোকসভা কেন্দ্রগুলো নতুন তালিকা প্রকাশ হবে। আর ২০২৯ সালেই রয়েছে লোকসভা নির্বাচন। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে আদমসুমারি করা সম্ভব হয়নি। ঠিক সময় জনগণনা না হওয়ার জন্য বিরোধীরা চার বছর ধরে বারবার সুর চড়িয়ে এসেছেন।
২০২৩ সালে যদিও জনগণনা হতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু ভোটের আগে মোদি সরকার তা করতে চাননি। এক কথায় বলা যেতে পারে মোদি সরকারের জমানায় এখনো পর্যন্ত কোন জনগণনা হয়নি।
অর্থনীতিবিদদের একটা অংশ বলছে মোদি সরকার এখনো পর্যন্ত যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে তা সবটাই ২০২১ সালের তথ্যের উপর ভর করে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদের।