1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি রাজশাহীর দুর্গাপুরে মাওলানা আতাউর রহমানের - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি রাজশাহীর দুর্গাপুরে মাওলানা আতাউর রহমানের

মো: শাহিনুর রহমান আকাশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান আকাশ
নিজস্ব প্রতিনিধি

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের মাওলানা মোঃ আতাউর রহমানের।তার স্ত্রী-সন্তানেরা পথ চেয়ে আছে আজো সে ফিরে আসবে, কিন্তু তার স্ত্রী সন্তানদের প্রশ্ন সে কি এখনো জীবিত আছে? না মারা গেছে? তার সন্তান মনিরের বুকফাটা কান্না চোখের আকুতি বাবা ফিরবে তাই পথ চেয়ে থাকা।

জানা যায়, গত ২০২০ সালের ১২ এপ্রিল সকাল ৮টার সময় বাড়ি থেকে বের হন মাওলানা আতাউর।পরবর্তীতে তিনি আর বাড়ি ফিরে আসেন না।

তার সন্ধানের জন্য হারানো বিজ্ঞপ্তি, থানায় জিডি, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেও পাওয়া যায় নি।

আতাউর রহমান একজন হাফেজ মাওলানা ছিলেন।দীর্ঘ ২০ বছর ইমামতি করেছেন এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করা সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক হিসেবেও ছিলেন।শেষ দিকে হার্ট ও প্রেসারের সমস্যা হয়।তিনি বিভিন্ন দুশ্চিন্তার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে যান।হারিয়ে যাওয়ার কয়েক মাস পূর্বে থেকে তিনি অসুস্থ ছিলেন।

তার সন্ধানে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মো: আতাউর রহমান, পিতা : সুবিদ মোল্লা, গ্রাম-ক্ষিদ্র লক্ষীপুর, পোষ্ট-বখতিয়ারপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী।

বর্ণনা : গায়ের রং-উজ্জ্বল শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, বয়স : পঞ্চান্ন (৫৫), উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি, পরনে ছিল-চকলেট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

বিশেষ চিত্র : ডান গালের উপরে আঁচিলের দাগ আছে এবং মুখে চাপ দাড়ি আছে।সে রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য অথবা অবস্থান জেনে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

মোঃ মকছেদ আলী প্রামানিক ০১৭২৪-৯৮২৪৩৬,

মোঃ মনিরুল ইসলাম _০১৮১৭-১০৯০৪০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park