1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"নারীদেরকে আর্থিক সহযোগিতা দিতে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে"- কয়ছর এম আহমেদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

“নারীদেরকে আর্থিক সহযোগিতা দিতে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে”- কয়ছর এম আহমেদ।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

রবিবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা’র কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে ও মৌসুমী খানম রুমির সঞ্চালনায় এসময় কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে . প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

 

মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে।

 

প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে।

 

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়।

 

এসময় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম প্রমুখ।

 

অনুষ্টানের শুরুতে পবিত্র  কোরআন থেকে তেলওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park