1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাফ নদীর তলদেশ বিজিবির অভিযানে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ পাচারকারী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

নাফ নদীর তলদেশ বিজিবির অভিযানে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ পাচারকারী

কক্সবাজার টেকনাফ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

কক্সবাজার টেকনাফ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)-এর দুঃসাহসিক অভিযানে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পাচার চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ ২০ নভেম্বর ২০২৫ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে বিস্ময়করভাবে নদীর তলদেশের কাদা মাটির নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান ঢোকার খবর পায় বিজিবি। পরে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে একই চক্রের অন্যতম সদস্য মোঃ ওসমান পালিয়ে যায়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দিনভর নাফ নদীর তলদেশে অনুসন্ধান চালিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন,সাত্তার আমীন (৪৬), নাইট্যংপাড়া, টেকনাফ,আব্দুল মালেক (৩৮), পুরাতন পল্লানপাড়া, টেকনাফ,ফয়েজ উল্লাহ (১৯), পুরাতন পল্লানপাড়া, টেকনাফ

পলাতক আসামী হলেন
মোঃ ওসমান, পুরাতন পল্লানপাড়া, টেকনাফ অজ্ঞাত ১/২ জন
জব্দ কৃত আলামত ইয়াবা ২০,০০০ পিস,মোবাইল ফোন ১টি

আটক আসামি ও জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান,
“সীমান্তে মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার থাকবে। দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park