
শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তথ্য ছিল, মিয়ানমার থেকে একটি বড় চালান নদীপথে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিভিন্ন স্থানে ফাঁদ পাতে বিজিবি।
অভিযান চলাকালে আন্তর্জাতিক সীমানা পার হয়ে তিনজনকে সাঁতরে আসতে দেখা যায়। বিজিবির টহল দল ধাওয়া করলে তারা মাদকভর্তি প্যাকেট নদীতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পানিতে ভাসমান ইয়াবা উদ্ধার করে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ লাখ ৪০ হাজার পিস। পলাতক পাচারকারীরা হলো আব্দুর রহিম বাদশা (৪২), দক্ষিণ হ্নীলা, টেকনাফ,মোহাম্মদ আয়াজ (রুবেল) (২৬), দমদমিয়া ৯নং ওয়ার্ড, টেকনাফ,জসিম উদ্দিন (২৫), দমদমিয়া ৯নং ওয়ার্ড, টেকনাফ
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, “এই অভিযান প্রমাণ করে বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।