1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নানান আয়োজনে ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

নানান আয়োজনে ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপন

তাসলিমা রত্না, ময়মনসিংহ:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

তাসলিমা রত্না, ময়মনসিংহ:

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৈশাখী মেলা ১৪৩২ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, আজকের এই শুভ নববর্ষ একটি নবরূপে, নব উদ্যমে উদযাপন করছি। এই আনন্দে আমরা যাদেরকে পাচ্ছি না, সেই বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, জনতা যারা দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের এই মেলবন্ধন, প্রাণের বন্ধনে একাত্ম হবো, ভালোবাসায় সিক্ত হবো এবং সকল ষড়যন্ত্র ও শত্রুতা ভুলে যাবো। তিনি আরো বলেন, আমাদের জীবন নতুন করে গড়ে উঠুক নব উদ্যমে, যেন আমরা উজ্জীবিত হয়ে একটি আলোকিত, উন্নত ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তুলতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park