1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের মা মেয়েকে মারধর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন

নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের মা মেয়েকে মারধর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

বিপুল রায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে বাড়িতে হামলা করে মা ও মেয়েকে মারধর করেছে একদল সন্ত্রাসী।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোছাঃ ফজিলা বেগম ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী মোছাঃ মহসেনা আক্তার (মিষ্টি ) নামে দুই নারীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। নাগেশ্বরী উপজেলা রায়গঞ্জ ইউনিয়ন রতনপুর বানিয়াটারী এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তিনি ও তার মেয়ে । এ সময় ওই নারীর স্বামী, সন্তান কেউ বাড়িতে ছিল না এই সুজক কাজে লাগায় হামলাকারীরা। এ ঘটনায় নয় জনকে আসামী করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন ভূক্তভোগী ফজিলা বেগমের স্বামী মোঃ আব্দুল মোন্নাফ মিয়া ।

মামলার বরাত দিয়ে নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার বলেন, জমির সীমানা সংক্রান্ত জের ধরে ১০ সেপ্টেম্বর সন্ধা ৭ ঘটিকার সময় পাশ্ববর্তী মোঃ আব্দুল জলিল গং দেশীয় অস্ত্র নিয়ে ফজিলা বেগম ও বৃষ্টির উপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বিবরনে আরও বলা হয়, হামলার পর নগদ টাকা ও স্বার্ণালঙ্কারও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় আসামিরা হলেন-
১, আব্দুল জলিল (৪০) ২, ম হযরত আলী (৪২) ৩, মোঃ আবু তালেব (৫৬)
৪, কছর উদ্দিন (৫৫)
৫, আবু বক্কর আলী (৪০)
৬, আমিন মিয়া (২৪) ৭, মোঃ রেজা মিয়া (২০)
৮,কামাল মিয়া (২৪)
৯,শামীম মিয়া (১৮) নাম উল্লেখ করে আসামি দের খুব দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি করেন ভক্তগী পরিবার ও এলাকা বাসী।

থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানায়, অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park