1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নলজুরী ছাত্র পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

নলজুরী ছাত্র পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের শিক্ষাভিত্তিক অন্যতম সংগঠন নলজুরী ছাত্র পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী, নব নির্বাচিত পুলিশ সদস্য ও কোর আনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৬ জানুয়ারী রবিবার সকালে স্থানীয় নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে নলজুরী ছাত্র পরিষদের সভাপতি ইয়াছিন আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান মিয়ার পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রবিন মুরব্বি রফিকুল ইসলাম বাচ্চু, নলজুরী ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃম. করিম মাহমুদ লিমন, নলজুরী ছাত্র পরিষদের সাবেক সদস্য ছাত্তার আহমেদ প্রমুখ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আহমদ, নলজুরী অগ্রগামী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, নলজুরী ছাত্র পরিষদের সহ-সভাপতি সাহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য মাহমুদুল হাসান রাজ, সহ সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক সুজন, কার্যকরী সদস্য পারভেজ, মাহফুজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নলজুরী ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থী, নব নির্বাচিত পুলিশ সদস্য ও কোর আনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park