
স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
আজ ২ রা এপ্রিল বুধবার ২০২৫
গা বাঁচাতে অনেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছেন। আবার কেউ কেউ হুজুর সেজে জামায়াতেও ডুকে পড়ছেন। তাদের মধ্যে ঠিক তেমনই একজন। বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য, যুব মৈত্রী সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সরুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ হাসান।
জানা যায়, ওয়ার্কার্স পাটির এই নেতা মাহমুদুল্লাহ হাসান বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে। সম্প্রতি তালা-পাটকেলঘাটা এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে তার নামে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যাক্তি জানায়, মাহমুদুল্লাহ হাসান বিভিন্ন সময়ে অসহায় দুস্ত মানুষদের ভয় দেখিয়ে, মামলা দেওয়ার নামে চাঁদাবাজি, চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুস্থ বিচারের দাবি জানান।