
নবীগঞ্জ প্রতিনিধি :-
নবীগঞ্জ উপজেলায় মায়ের ফরায়েজি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সিনিয়র সেলসম্যান মো. জামাল উদ্দিন। তিনি নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নানা মৃত্যুবরণ করার পর ফরায়েজ অনুযায়ী সকল উত্তরাধিকারী তাঁদের নিজ নিজ অংশ পেয়ে যান। তার মা মৃত গুল বিবি ও উত্তরাধিকার সূত্রে ১২ শতাংশ জমির যথাযথ দাবিদার। তবে অভিযোগে আরও জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রুপসপুর গ্রামে বসবাসকারী নোয়াপাড়া গ্রামের মৃত আশাদ উল্লার পুত্র খালিক ও আজিজুন নেছা দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার সাবেক খতিয়ানভুক্ত ২৪৮ এবং বর্তমান ২৭৯ নাম্বার দাগের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। এ ব্যাপারে অভিযোগকারী জামাল উদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘এটি আমার মায়ের বৈধ ফরায়েজি সম্পত্তি। আমি চাই শান্তিপূর্ণভাবে আমার মায়ের প্রাপ্য অংশ বোঝে নিতে।” এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সাংবাদিকদের বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।