1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামীসহ ২ জন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামীসহ ২ জন গ্রেফতার

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামীসহ ২ জন গ্রেফতার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মো: ছাদির মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে গ্রেফতারকৃত হত্যা মামলার পলাতক আসামী, নবীগঞ্জ থানার মামলা নং-০২ ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩০২/ ১১৪/ ৩৪ পেনেল কোর্ড ১৮৬০, এর এজাহারনামীয় ০৪ নং পলাতক আসমী ও মাদক মামলার জি,আর, নং ৭৫/২২ এর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিমিরপুর গ্রামের মৃত সাহিদ মিয়া পুত্র মো: ছাদির মিয়া(৪১), ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হলো, জি,আর, মামলা- ১৮৮, মামলার ধারা-১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৫০৬/ ১১৪ পেনেল কোর্ড ১৮৬০, এর গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পোরুষত্তোমপুর গ্রামের মৃত আবারক মিয়ার পুত্র আবুল কালাম (৫০), কে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এস আই আব্দুল কাদের ও এস আই মো: সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার পলাতক আসামী ছাদির মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল কালাম কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park