
মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:-
নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষন মামলার প্রধান আসামী ফিরোজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত (১৩ জুলাই) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মৃত আদর আলীর পুত্র ফিরোজ মিয়া কে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান এর দিকনির্দেশনায় নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ফিরোজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষন মামলার প্রধান আসামী ফিরোজ মিয়াকে গ্রেফতার করে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।