1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাকচাপায় আব্দুল কাদির ও কাউছার মিয়া নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২৫), ও আব্দুল মজিদ এর পুত্র কাউছার মিয়া (২৩), চাচা ভাতিজা মোটরসাইকেল যুগে হবিগঞ্জে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যুগে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। উল্লিখিত সময়ে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আলীগঞ্জ বাজারে আটক করেছে। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park