1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় আব্দুর রাজ্জাক হত্যাকারীর ফাঁসির দাবি জানাই জাতীয়তাবাদী কৃষক দল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

নওগাঁয় আব্দুর রাজ্জাক হত্যাকারীর ফাঁসির দাবি জানাই জাতীয়তাবাদী কৃষক দল।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

হাবিব আমজাদ,নওগাঁ প্রতিনিধি

গতকাল ১৯ অক্টোবর রোজ শনিবার সকাল দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা আব্দুর রাজ্জাক হত্যার সুষ্ঠু বিচার চেয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেখানে বক্তব্য দেন কৃষক দলের সভাপতি রাশিদুল ইসলাম সাজু। কৃষক দলের সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেন। মোঃ বেলাল হোসেন যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী দল বি এন পি।

আরো বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ কবলু।
উপস্থিত ছিলেন জামায়াতে হোসেন জামু ৯নং ওয়ার্ড সভাপতি কৃষক দল, মো: পিন্টু জাতীয়তাবাদী কৃষক দল। তারা বলেন গত বৃহস্পতিবার নওগাঁ শহরের মধ্যেদিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পানি থেকে আব্দুর রাজ্জাকের মৃতদেহ পাওয়া যায়। নিহত আব্দুর রাজ্জাক নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি ৬ নং ওয়ার্ডের কৃসক দলের সংগঠনিক সহ সম্পাদক ছিলেন। ষড়যন্ত্র মূলকভাবে তাকে হত্যা করা হয়েছে।স্বৈরাচার সরকার আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আব্দুর রাজ্জাককে হত্যা করেছে বলে ধারণা করেন।

এই হত্যা কারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করেন।আওয়ামী লীগের দূসররা দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় না আনা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। তারা আরো বলেন দীর্ঘ ১৬ বছর ধরে আমরা বিভিন্নভাবে অত্যাচারের শিকার হয়েছি।তাদের সকল অপকর্মের বিচারের দাবি জানান। আমরা দলমত নির্বিশেষে একটি শান্তিপূর্ণ দেশ চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park