1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দোসররা বাঁচার জন্য বিভিন্ন কর্ম কৌশল করতে পারে মৌলভীবাজারে-অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দোসররা বাঁচার জন্য বিভিন্ন কর্ম কৌশল করতে পারে মৌলভীবাজারে-অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশে পাশে আছে। আমাদের শহরে আছে, গ্রামে গঞ্জে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতা কর্মীদের বিভ্রান্ত করতে পারে। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই। রোববার ২২ জুন দুপুরে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা: এ. জেড. এম জাহিদ আরও বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলে। সুষ্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পরবে এটি ভাবার কোন কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, হত্যা, লক্ষ লক্ষ মামলা ও আসামী করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।
মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান ষ্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত সম্মেলন পূর্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুক্ত রাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে কাউন্সিল ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আব্দুল মুকিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park