1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
"দৈনিক মুক্তি সমাচার" পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

“দৈনিক মুক্তি সমাচার” পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর,সিরাজগঞ্জ, প্রতিনিধি:

দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা কেরানীগঞ্জ জেলার কলাতিয়া মানিকদি গ্রীন স্কয়ার ক্যাফে পার্কে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক‌আব্দুর রহিম সবুজের সভাপতিতে অনুষ্ঠিত হয়। ১২/০২/২০২৫ইং বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এ সময় তিনি বলেন আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দৌড়গোড়ায় পৌছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন বা লাঞ্চিত হয় আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামান। তিনি দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সাফল্য কামনা করে  বলেন,আমরা বৈষম্যহীন সাংবাদিক সমাজ গড়তে চাই। দলমত নির্বিশেষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে আমরা এর নিরাপত্তা চাই। তিনি এ সময় আরো বলেন, ঢাকা প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে। আমাদের দাবি দেশের প্রতিটি সাংবাদিকে সরকারি ভাতা  দিতে হবে অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রকাশক মোঃ মাসুদ রানা সুমন। পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন মোল্যা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টিফটেক ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেন, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মজিবর রহমান,নির্বাহী সম্পাদক মোঃ পিয়ারুল ইসলাম, সাংবাদিক মোঃ কুতুবউদ্দীন,মোঃ মিজানুর রহমান,মোঃ শাহিনুর রহমান আকাশ, মোঃ হাবিবুল্লাহ, মোঃ বকুল শেখ, মোঃ শামীম হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park