1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দৈনিক পত্রদূতের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী আশাশুনিতে পালিত হয়েছেঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

দৈনিক পত্রদূতের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী আশাশুনিতে পালিত হয়েছেঃ

জামাল উদ্দীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত


স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরার
আশাশুনিতে দৈনিক পত্রদূতের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় আশাশুনি প্রেসক্লাবের সভাকক্ষে পত্রদূতের আশাশুনি উপজেলা ব্যুরো প্রধান ও আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস, এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন।

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়ের সঞ্চালনায় পত্রিকার প্রতিষ্ঠাতা ও পত্রিকার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক জি,এম মুজিবুর রহমান, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয় ও আলী নেওয়াজ, সংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক কোষাধাক্ষ নুর আলম, বোরহান উদ্দিন বুলু, ফাইজুল কবির, ডাঃ শাহাজান হাবিব, মাষ্টার সুব্রত কুমার, জগদীশ চন্দ্র সানা, জলেমিন হোসেন, শেখ আরাফাত হোসেন, অনলাইন পোর্টাল টিভি চ্যানেল আপন বাংলার চেয়ারম্যান আরিফুল ইসলাম, গোবিন্দ কুমার ব্যানার্জি প্রমূখ।

এরপর অতিথিবৃন্দ ইউএনও, সহকারি কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জকে দৈনিক পত্রদূত পত্রকার পক্ষ থেকে ২০২৫ সালের ডায়েরি ও কলম শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সব শেষে পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park