1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেশ-বিদেশের সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছদরুল আমিম তালুকদার  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দেশ-বিদেশের সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছদরুল আমিম তালুকদার 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জগদীশপুর গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ছদরুল আমিন তালুকদার।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং তাঁদের প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদ-উল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে।সামাজিক বৈষম্য দূরীকরণ, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদের অনুপ্রেরণা দেয়। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.) এবং তাঁর স্ত্রী হজরত হাজেরা ও তাঁদের পুত্র হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের মহিমায় আমরাও যদি আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তুকে কোরবানি করতে পারি, তাহলেই আমাদের যাবতীয় ত্যাগ-কোরবানি আল্লাহর নিকট কবুল ও স্বার্থক হবে ইনশাআল্লাহ।তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নানা সমস্যায় জর্জরিত দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য আল্লাহর নিকট দোয়া করছি এবং দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার নিজের এবং পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park