1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

দেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানড়ে বিজেপি নেতৃত্বের কেন্দ্র সরকারকে প্রথম নির্বাচনী প্রচারে এসে তীব্র আক্রমণ করলেন।
বিজেপির সরকারের আমলে সংবিধানের মূলভাব ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে। ওয়ানড়ের মিনানগাদিতে আয়োজিত একটি সভায় মনিপুরের হিংসার উল্লেখ করার পাশাপাশি দেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে বলে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন। তিনি আরো বলেন ” বিজেপি শাসনে দেশের সংবিধানের মূল কাঠামো কে করার চেষ্টা চলছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভয় হিংসা ও ঘৃণার বীজ করছি বিজেপি নেতারা। এদের বিরুদ্ধে কঠিন লড়াই লড়ছি আমরা। গণতন্ত্রের জন্য আমাদের লড়াই জারি থাকবে দেশের সব মানুষকে সমান অধিকার দিতে লড়াই করছি আমরা সংবিধানের সেই কাঠামো রক্ষা করতে আমাদের এই লড়াই। আমরা আমাদের লড়াইয়ের প্রধান সৈনিক”।
কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী তাঁর প্রথম নির্বাচনী প্রচারে বিজেপিকে নিশানায় আনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলে বলেন একের পর এক কেন্দ্রীয় সরকারের নীতি সাধারণ মানুষের চেয়ে প্রধানমন্ত্রী মোদির বন্ধুদের পক্ষে তৈরি করা হচ্ছে এটা চলতে পারে না অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
প্রিয়াঙ্কা গান্ধী গত ২২ শে অক্টোবর ওয়েনাড়ে মনোনয়নপত্র জমা দিয়ে কালপেট্টাতে লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধীকে পাশে নিয়ে রোড শো করেছিলেন। এই রোড শো এ তাঁর সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে সহ কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে ওয়ানার এবং রায়বেরেলি দুই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিল রাহুল গান্ধী এবং দুটি কেন্দ্রেই তিনি জেতার পরে রায়বেরেলি আসনটি রেখে দিয়ে ওয়ানাড় ছেড়ে দেন। সেই কেন্দ্রে আগামী ১৩ ই নভেম্বর উপনির্বাচনে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park