1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ঃ

মহাজামিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

আজ ২৬ শে রমজান ২৭ শে মার্চ ২০ ২৫ বৃহস্পতিবার
সাতক্ষীরা জেলার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ২৬ রমজান বৃহস্পতিবার আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি হযরত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলার সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম

হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ, সমন্বয়ক ইমরান বাশার, নলতা ডায়াবেটিস হাসপাতালের পরিচালক মিলন হোসেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি আবু তৈয়ব খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী,

দেবহাটা থানার এসআই আদনান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। এসময় পবিত্র রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়।

শেষে দেশ ও সমস্ত মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন দেবহাটা উপজেলা মডেল মসজিদের খতিব সাইফুদ্দিন ইয়াহিয়া।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park