1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের স্কলারশিপ প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের স্কলারশিপ প্রদান

রিয়াজুল ইসলাম আলম দেবহাটা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

রিয়াজুল ইসলাম আলম দেবহাটা
প্রতিনিধি

দেবহাটার ভাতশালাস্থ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অনিকেত আলাম ফাউন্ডেশনের আয়োজনে করিম মাস্টার স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ নভেম্বর বিকাল ৪টায় ভাতশালাস্থ প্রতিষ্টানটির নিজস্ব অফিস চত্বরে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবীদ প্রয়াত আব্দুল করিমের নামে এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক শিক্ষক আব্দুল হাই, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, ইউপি সদস্য আব্দুল জলিল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব ব্যানার্জি, সহকারী শিক্ষক শাহজাহান আলী, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের মধ্যে থেকে মেধাবী ৪০জন শিক্ষার্থীদেরকে করিম মাস্টার স্কলারশিপের সার্টিফিকেট ও শিক্ষা সহায়তায় অর্থ প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park