1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় সরকারি ইট চুরি করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছেঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

দেবহাটায় সরকারি ইট চুরি করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছেঃ

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

১৭ই ফেব্রুয়ারি সোমবার
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার, দেবহাটা গ্রামের আব্দুল সালাম এর নামে সরকারি ইট চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ১৭ ই ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায স্থানীয় বাসিন্দাদের

তথ্য অনুযায়ী জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে সরকারি ইট চুরির সত্যতা মিলেছে।দেবহাটা গ্রামের আব্দুল সালাম (৪০) পিতা আব্দুর রহমান ছেলে গ্রাম দেবহাটা, সরেজমিন তদন্তপূর্বক জানা যায় যে, দেবহাটা সদর থেকে মাগরির যাওয়ার একটি রাস্তা (যেটাকে বলা হয় বিলের রাস্তা) প্রাথমিকভাবে সরকারি ইট দিয়ে রাস্তাটির সংস্কার করা হয়

পরবর্তীতে প্রায় দুই কিলোমের এর রাস্তা, দেবহাটা কলেজের পাশ দিয়ে এই রাস্তাটিকে ইট সরিয়ে,ইট, বালু, পিস দিয়ে পাকা রাস্তায় পুনরায় সংস্কার করা হয় কিন্তু সম্পূর্ণ রাস্তাটি সংস্কার করা সম্ভব হয় নাই।

প্রায় হাফ কিলোমিটার এর রাস্তা ইট বাসানো থেকে যায়। রাস্তার দু’পাশে ঘের থাকার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করে, এই সুযোগে আব্দুল সালাম রাতের আঁধারে রাস্তার সরকারি ইট চুরি করে নিয়ে নিজের বাড়িতে সে লুকিয়ে রাখে

রাস্তার চুরি করা সরকারি ইটের সাথে অল্প কিছু ইট ক্রয় করে, চুরি করা সরকারি ইটের ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে। তার বাড়ির ইটের সাথে সরকারি চুরি করা ইট মিশিয়ে আজ সকালে, তার নিজের ঘেরের বাসা তৈরি করার কাজে ব্যবহার করার সময়, স্থানীয় লোকজনের খবর দেয়াতে সালামের সরকারি চুরি করা ইটের ব্যাপারটি ধরা পড়ে। তার ঘর নির্মাণের জন্য কাজে নেওয়া পঞ্চ রাম দাস স্বীকার করেন যে, এখানে যে ইট গুলো আছে তার সাথে সরকারি ইট মিশানো আছে কিন্তু সালাম কিভাবে পেয়েছে সে বলতে পারেনা।

স্থানীয় বাসিন্দারা এগুলো সরকারি ইট বলে স্বীকার করেছেন। ঘটনাস্থলে সরকারি রাস্তায় ব্যবহৃত এন এন বি এই ইট গুলো কিভাবে আপনার ইটের সাথে আসলো জানতে চাইলে, চুরির ব্যাপারটি
সালাম সম্পূর্ণ অস্বীকার করেন।

ইট গুলো তার নিজের বলে দাবি করেন।তখন সালাম এর কাছে সরকারি রাস্তায় ব্যবহৃত এনএনবি ইট সে ক্রয় করেছেন, তার রশিদ আছে কিনা জানতে চাইলে সে দেখাতে ব্যর্থ হন। স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সঠিক তদন্তপূর্বক সঠিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park