1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দূর্গাপুজা উপলক্ষে জাফলংয়ে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

দূর্গাপুজা উপলক্ষে জাফলংয়ে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময়

আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৮৯ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি।

সীমান্তের নিরাপত্তার পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগান পূজা মন্ডপ পরিদর্শনে শেষে আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা মোতাবেক সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে। দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালক (ডিজি) মহোদয়ের নির্দেশ মোতাবেক দেশের সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এই বাহিনী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যাধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি আজ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে জল, স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম। সে কারণে দুর্গাপূজাকে ঘিরে অবৈধ পারাপার কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে বিজিবি সদস্যরা।

পূজা মন্ডপ পরিদর্শনে শেষে আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জন প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীদের সাথে বিজিবর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, পাঁচ মৌজার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন, মধ্য জাফলং বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, রাধানগর বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জাফলং চা-বাগানের ফিল্ড সুপার ভাইজার কপিল উদ্দিন লিটন, ইউপি সদস্য সইলেন দেব, সয়েন ব্যানার্জি, পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park