1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহমুদ কাইয়ুম, যুগ্ম-আহ্বায়ক হান্নান শাহ এবং কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পিন্টু ,হাসান সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুল কাদের ও সহকারী শিক্ষক মির্জা ইকবাল হোসেন বেগ, ঝাঞ্জাইলল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী নোওয়াব, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের মাঠ ও প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ ও অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ দুটিই একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও তরুণদের সচেতন করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park