1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপি নেতা রিয়াজুল করিম - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপি নেতা রিয়াজুল করিম

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম। উপজেলার কাকড়াকান্দা গ্রামের আলহাজ্ব আব্দুল হাছেন মাস্টারের পুত্র রিয়াজুল করিমের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তৃণমূলের সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল করিমের রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়েছিল শৈশবেই। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বুঝে না বুঝেই তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর ১৯৯৫ সাল থেকে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী শাসনামলে তিনি বহুবার হামলা ও রাজনৈতিক মামলার শিকার হন।পরবর্তীতে ২০০১ সালে তিনি ঐতিহ্যবাহী সুসং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং ২০০৩ সালে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে তিনি ৩ বার যৌথবাহিনীর হাতে আটক হন এবং একই বছর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার বসতবাড়ির একাংশ ও ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ভাঙচুরের ঘটনা ঘটে।রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিগত ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রিয়াজুল করিমের নামে প্রায় দুই ডজন (২৪টি) রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি ২ বার কারাভোগ করেন। সর্বশেষ ২০২২ সালেও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল লুটপাট এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। চরম প্রতিকূল পরিবেশেও দল ও সাধারণ মানুষের পাশ থেকে তিনি সরে যাননি। ২০২২ সালে তিনি পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক, পরবর্তীতে পৌর বিএনপির ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে দুর্গাপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও বর্তমান প্রার্থীতা নিয়ে রিয়াজুল করিম বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনও কোনো লেজুড়ভিত্তিক বা সুবিধাবাদী রাজনীতি করি নাই। দুর্গাপুরের সীমান্ত অঞ্চলের বহুল আলোচিত বালু বিক্রি, চোরাচালান (স্মাগলিং), চাঁদাবাজিসহ কোনো প্রকার অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং কখনও ছিল না। সবসময় পরিচ্ছন্ন ও ত্যাগের রাজনীতি করার চেষ্টা করেছি।”তিনি আরও বলেন, “উপজেলার সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা আমার ত্যাগ ও সততার মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি। দুর্গাপুর উপজেলাকে একটি শান্ত, অপরাধমুক্ত ও সাধারণ মানুষের বাসযোগ্য আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”দুর্গাপুরের স্থানীয় ভোটার ও তৃণমূলের নেতাকর্মীদের মতে, বিগত দিনের হামলা, মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে মাঠে থাকা এই ত্যাগী ও পরিচ্ছন্ন নেতার পক্ষে সাধারণ মানুষের ঢল নেমেছে। এবারের নির্বাচনে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park