1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান ​পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি: সাতক্ষীরার সেমিনারে বক্তারা। বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে এক যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আব্দুল আওয়াল ‎ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ গ্রেফতার ১৫ সাতক্ষীরার ব্যতিক্রমী এক আশ্রয়স্থল: একরত্তি দুই গাছে আশ্রয় নিয়েছে শত শত চড়ুই পাখি! মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং সিপিবি গুজিরকোনা শাখার আয়োজনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ হাটসভায় সভাপতিত্ব করেন কমরেড আঃ মালেক। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নুর আলম খানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।

এ সময় আরও বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সভায় বক্তারা কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানোর দাবি জানান।

কমরেড দিবালোক সিংহ বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষকসহ সাধারণ মানুষ নানা সংকটে পড়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানো এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park