1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুই কিলোমিটার কাঁচা সড়কে ২০ হাজার মানুষের ভো গা ন্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুই কিলোমিটার কাঁচা সড়কে ২০ হাজার মানুষের ভো গা ন্তি

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের লুনি গ্রামের দীঘিরপার থেকে লুনি বড় মসজিদ পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়কে বর্ষায় বিশ হাজার মানুষের ভোগান্তি। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করেন উপজেলার গহড়া, ছোটখেল,লুনি দ্বারিখেল, ছাতারগ্রাম, হাজিপুর সহ ছয় মৌজার প্রায় বিশ হাজার মানুষ। বৃষ্টির মৌসুমে এই সড়কের পুরো অংশ কাদায় পূর্ণ থাকে। যে কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও নারীরা। স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধিদের কাছে বারবার গেলেও কেউ সড়কটি পাকা করার উদ্যোগ নেননি। 

সরেজমিনে দেখা যায়,দিঘির পার থেকে লুনি বড় মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তা।দীর্ঘদিন থেকে মাটি কাজ না হওয়ায় রাস্তার মাঝখান দেবে দুই সাইট এক থেকে দুই ফুট উপরে উঠে গেছে। মাঝখানে সৃষ্টি হয়েছে অনেক ছোট বড় গর্তের। বৃষ্টির দিনে বর্ষার মৌসুমে রাস্তায় হাঁটু পানি জমে পুকুর সমান হয়ে যায়।তখন মানুষের চলাচলের ভোগান্তির অন্ত থাকে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অল্প বৃষ্টিতেই সড়কটি কাদায় পূর্ণ হয়ে থাকে। এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে স্হানীয় বাসিন্দারা মাটি কাজ করে সংস্কারের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন সহ স্থানীয় বাসিন্দারা জানান,২০০৪ সালে সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম রাস্তাটির মাটি কাজ করে দেন। এরপর থেকে আর কেউ এই রাস্তার খোঁজ নেয়নি। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে তারা মাটি কাজ করে রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বরাবরে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। উনার মাধ্যমে দুই কিলোমিটার সড়কের মাটি কাজের ব্যবস্থা হবে এমন প্রত্যাশা তাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park