1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুই উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভের ঘটনায় মামলা, যুবদল নেতা বহিষ্কার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

দুই উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভের ঘটনায় মামলা, যুবদল নেতা বহিষ্কার

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গত শনিবার অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রধান আসামী করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী হিসেবে দেখানো হয়েছে।
 
রোববার (১৬ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনীভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবৈধ ভাবে অবরোধ করে সরকারি কাজে বাধাদান করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় , এ ঘটনায় মামলার দ্বিতীয় আসামী পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া আরো ৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

এর আগে গত শনিবার সকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকিয়ে বিক্ষোভ করেন বালু-পাথর সংশ্লিষ্ট শ্রমিক-ব্যবসায়ী ও জনতা। এ সময় গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ থেকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভে নেতৃত্বে ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্ম বিষয়ক সম্পাদক রমজান মোল্লা সহ আরো অনেক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park