1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো রথযাত্রা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো রথযাত্রা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত


মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক সাড়ে ২ ঘটিকায় বিরামপুর পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শিব দূর্গা ও রাধাগোবিন্দ মন্দির থেকে রথযাত্রা শুরু হয় এবং বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির পুরাতন বাজার গিয়ে রথযাত্রাটি শেষ হয়।এই বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়।

রথযাত্রা একটি হিন্দু ধর্মীয় উৎসব যা বিশেষ করে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথ টানার মধ্য দিয়ে উদযাপন করা হয়। এটি মূলত ওড়িশার পুরী শহর থেকে শুরু হলেও এখন সারা ভারত এবং বাংলাদেশেও পালিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় আয়োজনে মুখর হয়ে উঠে এলাকা। সকাল থেকেই ভক্তদের ঢল নামে রথযাত্রা উপলক্ষে। কাঠের নির্মিত রথে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বসিয়ে শোভাযাত্রা বের করা হয়।

রথযাত্রায় অংশ নেন শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী এবং বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বিরামপুরের হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ-উল্লাসের জোয়ার বয়ে যায়।

বিরামপুর পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শিব দূর্গা ও রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত অধীর ব্যানার্জী বলেন, রথযাত্রা হল ভক্তি, ঐতিহ্য ও সম্প্রদায়ের মিলনমেলা। আর রশি ধরা মানে শুধু দড়ি টানা নয়, বরং ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধনে জড়িয়ে পড়া — যা মানুষের জীবনে বিশ্বাস, শান্তি ও পুণ্য নিয়ে আসে।”এই প্রথম বিরামপুরে রথযাত্রা হচ্ছে। আমাদের জন্য এটা এক বিশাল আনন্দের ব্যাপার। আশা করি, এই আয়োজন প্রতিবছর নিয়মিত হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park