1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিঘলিয়া উন্নয়ন সংস্থার মাধ্যমে ১কেজি করে কুরবানীর মাংস বিতরণ করেন অসহায় দুস্ত পরিবারের মাঝে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দিঘলিয়া উন্নয়ন সংস্থার মাধ্যমে ১কেজি করে কুরবানীর মাংস বিতরণ করেন অসহায় দুস্ত পরিবারের মাঝে

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৯১ বার পঠিত

দিঘলিয়া উন্নয়ন সংস্থার মাধ্যমে ১কেজি করে কুরবানীর মাংস বিতরণ করেন অসহায় দুস্ত পরিবারের মাঝে

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে খুলনায়
দিঘলিয়া উন্নয়ন সংস্থা এর মাধ্যমে কুরবানীর মাংস পেল ১ কেজি করে ১৪৫ দুস্ত পরিবার। দিঘলিয়া উন্নয়ন সংস্থা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে মঙ্গলবার (১৮ জুন ২০২৪ইং) সংগঠনটি প্রতিবছর কুরবানীর ঈদে গরীব, দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কুরবানীর মাংস বিতরণ করে থাকে। দেশে এবং প্রবাসের বিবেকবান মানুষগুলো তাদের এ মানবিক কার্যক্রমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
দিঘলিয়া উন্নয়ন সংস্থার মানবিক কার্যক্রমের মধ্যে রয়েছে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, গরীব, দুস্থ, অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে সেলাই মেশিন ও ছাগল প্রদান, বাজার করার সামর্থ্য না থাকা মানুষগুলোকে নিত্য সামগ্রী জিনিসপত্র ক্রয় করে দেওয়া, প্রতিবছর রমজান মাসে এলাকার গরীব, দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, গণ ইফতারের ব্যবস্থা করা, রমজানের ঈদে সেমাই, চিনি, মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি, এতিম বাচ্চাদের পাঞ্জাবি ক্রয় করে দেওয়া, ঈদে মাংস কেনার সামর্থ নেই এমন মানুষগুলোকে মাংস কেনার টাকা দেওয়া।

সংগঠনের উপদেষ্টা ও ফিজিওথেরাপিস্ট মোস্তফা আমীর ফয়সাল বলেন, “সংগঠনের মানবিক কাজের জন্য UK থেকে আমরা কিছু আর্থিক সহায়তা পেয়েছি। “রেসকিউ এইড ট্রাস্ট ডট কম ইউকে ইন কর্পোরেশন উইথ চ্যানেল এস (ইউকে)” এর দেওয়া আর্থিক সহায়তার সম্পূর্ণ অর্থ দিয়ে আমরা একটা গরু ক্রয় করেছি। ঈদের পরের দিন গরুটি কোরবানি করে সেটির মাংশ ১৪৫ জন গরীব, দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছি। প্রত্যেককে এক কেজি করে মাংস দিয়েছি। মাংস পেয়ে তারা আামদের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইনডোর ক্যাম্পাসে সকালে পূর্বে বাছাই করে স্লিপ প্রদানকারীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয় । তিনি বলেন, আমাদের এ কাজে সমন্বয়ক হিসেবে সহায়তা করেছেন দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল”।
মাংস পাওয়ার পর ৫০ বছর বয়সী আব্দুর রাজ্জাক বলেন, “আমরা কোরবানি দিতি পারিনে, কিনে খাতিও পারিনে, আপনারা আমাদের কুরবানীর মাংস দিলেন, ছেলে মেয়ে নিয়ে খাতি পারবানি। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্যি দোয়া করি”।
খুলনার উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইনডোর ক্যাম্পাসে মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ব্যাংকার মোল্যা মাকসুদুল ইসলাম, মোস্তফা আমীর ফয়সাল, সামাজিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর মোঃ ফারুক মোড়ল, সাবেক ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকনেতা রশিদ মোল্লা, সংগঠনের সভাপতি মোঃ শাকিল মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ রাতুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এ সকল কাজ ছাড়াও সংগঠনের সদস্যরা রক্ত প্রদান, সারা বছর রক্ত দাতাদের জন্য রক্ত সংগ্রহ করে প্রদান করে থাকেন। প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি প্রদান করে থাকেন।
সংগঠনের সভাপতি মোঃ শাকিল মোড়ল খুলনা গেজেটকে বলেন, “প্রতিষ্ঠার পর থেকে গত ছয় বছর ধরে আমরা এই মানবিক কাজগুলো করে আসছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বছর আমরা ১০ জন প্রতিবন্ধীকে ১০ টি হুইল চেয়ার, গরীব, দুঃস্থ, অসহায় মহিলাদের স্বাবলম্বী করার জন্য ১০ টি সেলাই মেশিন, ৫ টি ছাগল বিতরণ করেছি। দেশে এবং প্রবাসের হৃদয়বান কিছু মানুষ আমাদের এ মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park