1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদা কার্পাসডাঙ্গায় রুপার গহনাসহ সাথী পরিবহনের সুপারভাইজার গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় রুপার গহনাসহ সাথী পরিবহনের সুপারভাইজার গ্রেপ্তার

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার পাড়া থেকে ৫ কেজি ২০০ গ্রাম রুপার গহনা সহ
মুলতান আলী (৫৫) নামের এক সাথী পরিবহনের সুপার ভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ০৯:৩০ টার দিকে রুপার গহনাসহ তাকে গ্রেপ্তার করে, দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির যৌথ। গ্রেপ্তারকৃত মুলতান আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাজার পাড়া’র বজলুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, পিপিএম সেবা সার্বিক দিকনির্দেশনায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর।

সঙ্গীয় ফোর্সসহ গোপনে সংবাদের ভিত্তিত্বে রাত সাড়ে ০৯:৩০ টার দিকে, কার্পাসডাঙ্গা বাজার পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালায়।

এসময় গ্রেপ্তারকৃত মুলতান আলীর ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজার করা ব্যাগের মধ্য থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ১৬ টি বান্ডিলে মোট ৫ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করে।

যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৪ হাজার টাকা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park