1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শফথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

দামুড়হুদায় বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শফথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মোঃ মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত


মোঃ মিনারুল ইসলাম,
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

১৯/০৭/২০২৫ ইং তারিখে চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাঁরই ধারাবাহিকতায় আজ দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শফথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল ১১:০০ টার সময় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলরুম এ অনুষ্ঠান আয়োজন করে দামুড়হুদা বাজার বণিক সমিতি, দামুড়হুদা চুুয়াডাঙ্গা।

উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের কে শফথ বাক্য পাঠ করান দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা বি এন পির সাধারন সম্পাদক জনাব মোঃ রফিকুল হাসান তনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ মোফাজ্জেল হোসেন ( সদস্য ) । দামুড়হুদা বাজার বণিক সমিতি। দামুড়হুদা, চুুয়াডাঙ্গা। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মোঃ হাফিজুর রহমান কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ন কবীর।

আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা প্রেসক্লাব দামুড়হুদা শাখার দায়িত্বরত সদস্যগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান কাজল ।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে দামুড়হুদা বাজার বণিক সমিতি কর্তৃক নির্বাচিত সদস্যদের এর উদ্যোগে দামুড়হুদা বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দামুড়হুদা বাজার বণিক সমিতির সদস্য সহ দোকান মালিক, কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সবাই দামুড়হুদা বাজার উন্নয়ন ও সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।

এ সময় দামুড়হুদা বাজার বণিক সমিতির নব নির্বাচিত সভাপতি বলেন, বাজারে জনসাধারণেরর জন্য তিনি তাঁর ব্যক্তিগত তহবিল হতে তিনটি স্থানে স্বাস্হ্য সম্মত টয়লেট স্থাপন করে দিবেন। এছাড়াও বাজারে যে সমস্যা গুলো আছে তা চিন্হিত করে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন।

এ সময় দামুড়হুদা বাজার বণিক সমিতির নব নির্বাচিত সহ সভাপতি মোঃ মেহিদী হাসান নয়ন এ্যাডভোকেট জর্জ কোর্ট চুুয়াডাঙ্গা বলেন, দামুড়হুদা বাজার বণিক সমিতির “এ ধরনের সেবামুলক কাজ নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park