1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তেল পরিমাপে কম: চুয়াডাঙ্গায় মেসার্স এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

তেল পরিমাপে কম: চুয়াডাঙ্গায় মেসার্স এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

 

 

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

 

তেল পরিমাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অবস্থিত মেসার্স এমএম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

 

অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম যাতে না ঘটে, সেই বিষয়ে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে ১ টা ৪৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানকালে ডিজেল, অকটেন ও পেট্রোল—এই তিনটি জ্বালানি তেলের পরিমাপে ক্রেতাদের কাছে কম দেওয়ার একাধিক প্রমাণ হাতে আসে ভ্রাম্যমাণ আদালতের।

 

 

অভিযানে দেখা যায়, পরিমাপে কারচুপি করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকিয়ে আসছিল ফিলিং স্টেশনটি। এই গুরুতর অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

অভিযান চলাকালে পরিমাপ সংক্রান্ত কারিগরি সহায়তা ও তদারকির জন্য উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেট্রোলজি পরিদর্শক নাজমুস সায়াদত।

 

 

তাঁর উপস্থিতিতেই তেলের পরিমাপের ত্রুটিগুলো হাতে-কলমে যাচাই করা হয় এবং জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান জানান, “জনসাধারণের কাছ থেকে নিয়মিতই তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ আসছিল।

 

 

আজকের অভিযানে সেই অভিযোগের সত্যতা মিলেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিমাপে কারচুপি করে ক্রেতাদের ঠকালে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।”

 

 

উল্লেখ্য, মেসার্স এমএম ফিলিং স্টেশনটি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু-এর মালিকানাধীন।

 

 

একটি রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানে এমন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে জরিমানার ঘটনা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

 

সাধারণ ক্রেতারা এই অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত এই ধরনের তদারকি হলে ফিলিং স্টেশনগুলোর অনিয়ম কমবে এবং তারা ন্যায্য পরিমাপে তেল পাবেন।তেল পরিমাপে কম: চুয়াডাঙ্গায় মেসার্স এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা

 

 

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

 

তেল পরিমাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অবস্থিত মেসার্স এমএম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

 

অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম যাতে না ঘটে, সেই বিষয়ে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে ১ টা ৪৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানকালে ডিজেল, অকটেন ও পেট্রোল—এই তিনটি জ্বালানি তেলের পরিমাপে ক্রেতাদের কাছে কম দেওয়ার একাধিক প্রমাণ হাতে আসে ভ্রাম্যমাণ আদালতের।

 

 

অভিযানে দেখা যায়, পরিমাপে কারচুপি করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকিয়ে আসছিল ফিলিং স্টেশনটি। এই গুরুতর অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

অভিযান চলাকালে পরিমাপ সংক্রান্ত কারিগরি সহায়তা ও তদারকির জন্য উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেট্রোলজি পরিদর্শক নাজমুস সায়াদত।

 

 

তাঁর উপস্থিতিতেই তেলের পরিমাপের ত্রুটিগুলো হাতে-কলমে যাচাই করা হয় এবং জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান জানান, “জনসাধারণের কাছ থেকে নিয়মিতই তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ আসছিল।

 

 

আজকের অভিযানে সেই অভিযোগের সত্যতা মিলেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিমাপে কারচুপি করে ক্রেতাদের ঠকালে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।”

 

 

উল্লেখ্য, মেসার্স এমএম ফিলিং স্টেশনটি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু-এর মালিকানাধীন।

 

 

একটি রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানে এমন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে জরিমানার ঘটনা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

 

সাধারণ ক্রেতারা এই অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত এই ধরনের তদারকি হলে ফিলিং স্টেশনগুলোর অনিয়ম কমবে এবং তারা ন্যায্য পরিমাপে তেল পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park