1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ওসমান গণি ভূইয়া সভাপতি ও মেহেদি হাসান সেলিম ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ওসমান গণি ভূইয়া সভাপতি ও মেহেদি হাসান সেলিম ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬১ বার পঠিত

সঞ্জয় দাস
তিতাস কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলা তিতাস উপজেলা বিএনপি এর বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সর্বসম্মতিক্রমে ওসমান গণি ভূইয়াকে সভাপতি এবং মেহেদি হাসান সেলিম ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিবার্ষিক এই সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন নেতৃত্ব গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই বিএনপির

আদর্শে উজ্জীবিত হয়ে তিতাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সম্মেলনের মধ্য দিয়ে তিতাস উপজেলা বিএনপিতে নবচেতনা ও গতিশীল নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park