সঞ্জয় দাস
তিতাস কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা তিতাস উপজেলা বিএনপি এর বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সর্বসম্মতিক্রমে ওসমান গণি ভূইয়াকে সভাপতি এবং মেহেদি হাসান সেলিম ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিবার্ষিক এই সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন নেতৃত্ব গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই বিএনপির
আদর্শে উজ্জীবিত হয়ে তিতাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সম্মেলনের মধ্য দিয়ে তিতাস উপজেলা বিএনপিতে নবচেতনা ও গতিশীল নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।