1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাস উপজেলায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

তিতাস উপজেলায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা।

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা কে ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। পিছিয়ে নেই কুমিল্লা জেলার তিতাস উপজেলা আজ ৭ অক্টোবর বুধবার সরেজমিনে গিয়ে কথা হয়। তিতাস উপজেলা এর প্রতিমা কারিগরদের সাথে, দেখা যায়
কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কেউ বা মাটি দিয়ে প্রতিমা তৈরী করছেন কেউ আবার ব্যস্ত রঙের তুলিতে প্রতিমা সাজাতে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসছেন প্রতিমা নিতে মন্দিরগুলো সাজানো হচ্ছে রঙ তুলিতে এ যেন উৎসবে আনন্দে সময় কাটাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
কারিগররা ব্যস্ত সময় পার করছেন ছোট বড় প্রতিমা তৈরী তে বাঁশ-কাঠ আর কাদামাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে
ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন কেউ ক্রয় করছেন,কেউ তাদের মনের মতন করে অর্ডার দিচ্ছেন।
প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা
একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ আবার কাদা দিয়ে হাত-পা বানাচ্ছেন। বেশিরভাগ প্রতিমার কাদামাটি লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
কারিগররা জানান দুর্গা প্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা আমরা তৈরি করি। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে রং, তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের।
কারিগররা আরো বলেন একটা প্রতিমা তৈরী করতে খরচ হয়ে যায় কমপক্ষে পচিশ হাজার থেকে ৩০ হাজার টাকার উপরে বিক্রি হয় পয়ত্রিশ হাজারে যা খরচ এখন পরে তাতে কারিগরদের খরচ দিয়ে তেমন আয় হয় না, বাপদাদার পেশা তাই ছাড়তে ও পারি না এছাড়াও নিজস্ব অর্থ থাকলে আয় করা যেতো সমিতি থেকে টাকা এনে তার লাভ শ্রমিক মাটি কাঠ রঙ দিয়ে তেমন একটা আয় হয় না আমাদের যদি সরকার থেকে এই সময় টায় আমাদের মতন কারিগরদের সহযোগিতা করা হতো অর্থ দিয়ে তাহলে আমরা কিছুটা লাভের মুখ দেখতাম পূজো টা আনন্দে বউ পোলাপান নিয়ে কাটাতে পারতাম।
আসছে আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। এর আগে আজ ২ অক্টোবর বুধবার মহালয়ার মধ্যদিয়ে দেবীপক্ষের শুরু হয়েছে পূজা।
তিতাস উপজেলায় পূজা উদযাপন পরিষদ এক সভায় জানান এবার তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে মোট ১৪ টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
গুলো মন্দিরে শারদীয় দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির
সব কাজ চলছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, উপজেলার ১৪ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন জানান, প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। সব পূজামণ্ডপে পুলিশ ও আনসার নিয়োগের

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park