1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে অবৈধ অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিতাসে অবৈধ অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :

০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথবাহিনীর নেতৃত্বে কুমিল্লা জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ২৭ অক্টোবর ( রবিবার) আনুমানিক রাত ১ ঘটিকায় বিএ- ৯৫৭৭ মেজর বরকতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান এবং বিএ-১১৫৭০ লেঃ মোঃ আল সোয়ানুর ইসলাম, ৩ ইবি এর নেতৃত্বে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রামঃ শাহপুর, পোস্টঃ মজিদপুর ইউনিয়ন, থানাঃ তিতাস, জেলাঃ কুমিল্লা এ মোঃ জসিম নামক একজন মানব পাচারকারী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরবর্তীতে যৌথ টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যক্তির প্রতিবেশী মোঃ বাবু এর নিকট অবৈধ অস্ত্র রয়েছে বলে জানা যায়।এমতাবস্থায় মোঃ বাবু এর বাড়িতে যৌথ টহল দল তল্লাশী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ১টি অবৈধ পিস্তল এবং ২ রাউন্ড ৭.৬২ মি:মি: বল এ্যামোনিশন উদ্ধার করতে সক্ষম হন। উল্লেখ্য, আটক মোঃ জসিম এর বিরুদ্ধে অপরাধমূলক কোন কিছু না পাওয়ায় তাকে যৌথ টহল দল কর্তৃক ছেড়ে দেওয়া হয়।

আরোও উল্লেখ্য যে, প্রতিবেশী মোঃ বাবু পলাতক থাকায় যৌথ টহল দল কর্তৃক তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ তিতাস থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park