1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসের ২টি ইউনিয়নে ওএমএসের পঁচা চাল বিতরণের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

তিতাসের ২টি ইউনিয়নে ওএমএসের পঁচা চাল বিতরণের অভিযোগ

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ও নারান্দিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচীর নিম্ন মানের চাউল বিতরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ও বুধবার সরেজমিনে গেলে এ অভিযোগগুলো করে কর্মসূচীর আওতায় সুবিধাভোগি পরিবারগুলো।

জানা যায়, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচীর আওতায় ৩০টাকা দরে ৫কেজি চাল ও ২৪টাকা দরে ৫কেজি আটা কার্ডধারী প্রতিটি পরিবার ১৫দিন পর পর নিতে পারবেন।

এর জন্য সংশ্লিষ্ট দপ্তরের মনোনীত ডিলাদের নিকট টাকা ও ভোটার আইডি কার্ড জমা দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুবিধাভোগি জানায়, পূর্বে এমন চাউল কখনো পাইনি। এবারই নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত চাউল বিতরণ করছে। যেগুলো নিজেরা খেতে পারবো না।

ওএমএস কার্ডধারী অন্যজন বলেন, আমরা অনেক ধইরা সরকারের এই চাইল কিনে পরিবার-পরিজন নিয়ে খেয়ে বেঁচে আছি। এর মধ্যে কোনো সময় এরকম পঁচা চাইল পাই নাই। তবে এইবার এমন চাইল কেনো দিলো, জিগাইলে কয়। গোডাউন থেইকাই নাকি এমন পঁচা চাইল আইছে।
অভিযোগের বিষয়ে ভিটিকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার স্বপন মিয়াকে জিজ্ঞেস করলে সে খারাপ চাউলের কথা স্বিকার করে চালান স্লিপ দেখিয়ে বলেন, এবারে অনেক বস্তায় খারাপ চাউল পরেছে সত্য। এখন আমরা কি করবো। যেমন চাউল দিয়েছে আমরা তেমনই বিতরণ করছি।

নারান্দিয়া ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার শাহআলম ভালো চাউলের সঙ্গে পুরোনো পঁচা ও নিম্নমানের চাল মিশিয়ে বিতরণ করার দৃশ্য দেখা যায়। সেও একই কথা জানায় সাংবাদিকদের। তবে প্রতি বস্তায় ২-৩কেজি করে চাউল ওজনে কম আসে বলেও তিনি জানান।

তিতাস উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম মুঠোফোনে জানান, আমাদের গোডাউনে লেটেস্ট মাল, পুরান কোন চাউল নাই। হোমনা-মেঘনা-তিতাসের ৩ জায়গায় মাল যায়। এ পর্যন্ত কোন অভিযোগ আসে নাই। যদি এমন হয়; বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে বস্তা প্রতি চাউল কমের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, খাদ্য কর্মকর্তাকে বলবো তদন্ত করে দেখতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park