1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

তিতাসের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস,কুমিল্লা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুুর থেকে রাত অবধি বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর নির্দেশে তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীরা কলাকান্দি ইউনিয়ন ও বলরামপুর ইউনিয়নের খানেবাড়ি, মাছিমপুর, নাগেরচর, দূর্গাপুর ও পাঙ্গাশিয়া সহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গণি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার নেতৃত্বে পূজা কমিটির সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ওসমান গণি ভূইয়া বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেজন্য  বিএনপি’র পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কমিটি করে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ গোলাম জিলানী, হাজী মুকবুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাঃ রুবি ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আক্তার বেপারী, তোফায়েল হোসেন খান, মোঃ হেলাল ভূইয়া, সেলিম মোল্লা, আবু নেসার মেম্বার, তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সদস্য সচিব আল আমিন বাবু, জাসাসের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, কৃষকদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন ভান্ডারী ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম বিজয়, হারাধন রায়, রঞ্জন চন্দ্র দাস, হরিপদ মেম্বার, সঞ্জয় চন্দ্র দাস, লিটন সরকার, অরুন দাস, শিবু নমঃ,
প্রমূখ।
এছাড়াও তিতাস উপজেলার অন্যান্য ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীরাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park