
টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টেকবাফের বিএনপির সহযোগী সংগঠন এই কর্মসূচির পালন করে। বিক্ষোভ মিছিলটি বের হয়ে টেকনাফ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরেন মোড়ে হয় সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে দেশের রাজনীতিতে অবদান রাখছেন তারেক রহমান। তিনি ক্ষমতা ও দেশের বাইরে থেকেও আওয়ামী লীগ সরকারের শাসন নির্যাতনের মধ্যেও গত ১৫ বছরে বাংলাদেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। যারা আন্দোলনে চোখ, হাত, পা হারিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু এখনো তারেক রহমানকে আমরা পাশে পাইনি। তার সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা ও দেশ থেকে বিতাড়িত করতেই তারেক রহমানের নামে মিথ্যা,বানোয়াট, কাল্পনিক মামলা দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ছাত্র–জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। ছাত্র–জনতাকে হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তাকে ফেরত এনে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। পাশাপাশি উখিয়া- টেকনাফকে লুটেপুটে ধ্বংস করে দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে।’
সাবেক কাউন্সিলর হাসান আহমেদ বলেন,স্বৈরাচার শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও সাজা দেয়। দীর্ঘদিন তিনি বিদেশে রয়েছেন। তারেক রহমান দেশে না আসলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি মানুষের মুক্তি মিলবে না। অথচ শেখ হাসিনা সরকার পতনের এতদিন পরও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি ও খুনী হাসিনা সহ তার দোসরদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার কামাল, কৃষক দলের আহ্বায়ক নুর নবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক মেম্বার ও এইচ এম ফারুক শরীফ, মোঃ সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।