1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করতে হবে কমলগঞ্জে- সাবেক মেয়র-মহসিন মিয়া মধু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করতে হবে কমলগঞ্জে- সাবেক মেয়র–মহসিন মিয়া মধু

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মৌলভীবাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তৃণমূলের সাধারন মানুষের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ইফতার ও দোয়া মাহফিলে মৌলবীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য’ ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, তারেক জিয়ার নির্দেশ মানুষের পাশে থেকে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। মানুষের সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সর্বস্তরের মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। রোববার১৬ মার্চবিকালে কমলগঞ্জে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি(সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন, বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মতো আমাদেরকে জনকল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌছাতে হবে। আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী, ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারেক খন্দকার, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহবায়ক কমিটির সদস্য টিটু দাস সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশের মঙ্গল ও খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park