1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

তাসলিমা রত্না, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড বাসে মারধরের পর নামিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস বাসস্ট্যান্ডের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর আজ শনিবার দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

জানা যায়, বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকাগামী সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনো যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরে খবর পেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক, সেনা সদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বৈষম্যবিরোধী নেতারা জানান, ফ্যাসিস্ট সরকারের দোসর, পরিবহনের মাফিয়া ডন এবং জুলাই অভ্যুত্থানের ময়মনসিংহের শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমিনুল হক শামীম। তার মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধসহ অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

আন্দোলনকারীদের দাবি, ময়মনসিংহ-ঢাকা রুটে আমিনুল হক শামীমের ১৬টি বাস চলাচল করছে। তার এসব বাস বন্ধ রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়াঘাটে। শুক্রবার বিকেলে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এসময় তাকে পরিবহন শ্রমিক ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park