1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার ‎
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন। বাস, ট্রেন, মাইক্রোবাস ও ব্যক্তিগত কারে করে তারা ঢাকায় যাত্রা করবেন।
‎
‎রাজশাহী বিএনপির একটি সূত্র জানায়, মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেই ঢাকায় গেছেন বা যাচ্ছেন। রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
‎
‎পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো—পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা প্রায় তিন হাজার। নাটোর-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালুর জন্য অনুমোদন চাওয়া হয়েছে, তবে এখনও তা চূড়ান্ত হয়নি।
‎
‎এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ২৫ ডিসেম্বর পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘ঢালারচর এক্সপ্রেস’ এবং রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
‎
‎রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগর থেকে ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। স্পেশাল ট্রেন ও ট্রেনের বগি বুকিং করা হয়েছে। আমাদের ধারণা, মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।”
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই। তবে বিভিন্ন অঞ্চল থেকে চলাচলকারী স্পেশাল ট্রেনগুলো বুধবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং কিছু ট্রেন বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ৫০৮ জন হলেও এর বেশি যাত্রী যাতায়াত করতে পারেন।
‎
‎রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মীর যাত্রার প্রস্তুতি রয়েছে। বাস, মাইক্রোবাস ও ট্রেনের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।”
‎
‎পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এ ছাড়া রাজশাহী-ঢাকা রুটের নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।”
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park