1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডেপুটি স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে প্রতিবন্ধী শিশুর মা জরিনা বেগম পেলেন নতুন ঘর। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেপুটি স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে প্রতিবন্ধী শিশুর মা জরিনা বেগম পেলেন নতুন ঘর।

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় চন্ডিগড় ইউনিয়নের এক অসহায় ও প্রতিবন্ধী শিশুর মা জরিনা বেগমের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে ও আন্তরিক সহযোগিতায় মাথা গোঁজার জন্য একটি নতুন ঘর পেলেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করছিলেন অসহায় জরিনা বেগম। একটি স্থায়ী আশ্রয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে অত্যন্ত মানবিক দিক বিবেচনা করে দ্রুত পাশে দাঁড়ান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁরই সার্বিক নির্দেশনায় ও সহযোগিতায় অত্যন্ত দ্রুততার সাথে জরিনা বেগমের জন্য এই ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।নতুন এই মাথা গোঁজার ঠাঁই পেয়ে উচ্ছ্বাস ও আবেগাপ্লুত হয়ে পড়েন জরিনা বেগম। তিনি কান্নাভেজা কণ্ঠে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।এলাকাবাসী ডেপুটি স্পিকারের এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা বলেন, একজন প্রতিবন্ধী শিশুর মায়ের এই স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দিয়ে তিনি সমাজের অসহায় মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park