1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত।

আকতারুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

আকতারুল ইসলাম, ভ্রাম্যমান, প্রতিনিধিঃ

ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জনগণের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সফল প্রচারের উদ্দেশ্যে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে দিনব্যাপী এই মেলার আয়োজন করে।

পায়রা উড়িয়ে মেলা ও রোড শো’র শুভ উদ্বোধন করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ জনাব মঈন উদ্দিন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব উম্মে কুলসুম, এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ শামস্ তিলক। এরপর মেলার স্টল পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সচেতনতামূলক একটি নাটিকা উপস্থাপণ করেন খোলসী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ। এরপর উন্মক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিকেলে মেলা প্রাঙ্গণে একটি গম্ভীরার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ১০টি স্টল অংশগ্রহণ করে।

মেলা উদ্বোধনের পর একটি রোড শো’র আয়োজন করা হয়েছে। দিন ব্যাপী রোড শো’টি বারঘরিয়া, মহারাজপুর, রানিহাটি ও সুন্দরপুর ইউনিয়ন প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা চত্বরে ফিরে আসে। ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের এই রোড শো’টি বিভিন্ন মোড়ে গণ জমায়েত, লিফলেট, পোস্টার এবং ব্রুসিয়ার বিতরণ করেছে। এছাড়া তথ্য অধিকার বিষয়ে ‘ সরকারি ও বেসরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার জরুরি, আপনি কি একমত?’ এই বিষয়ে সিগনেচার ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়েছে। এই রোড শো’র উদ্দেশ্য হচ্ছে তথ্য অধিকার বিষয়ে সকলকে সচেতন করা এবং এর ব্যবহার বাড়ানো।
উক্ত তথ্য মেলায় গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের সিএসও সদস্য, শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park